পিতা-মাতার বৃদ্ধাবস্থায় তাদেেরকে ভর্ৎসনা করবে না

পিতা-মাতার বৃদ্ধাবস্থায় তাদেেরকে ভর্ৎসনা করবে না
বিনয়-নম্রতা ও দয়া সহকারে তাদের সামনে নত থাকবে


মহান আল্লহ বলেছেনঃ তোমাদের প্রভু নির্দেশ দিচ্ছেন যে , তোমরা কেবল মাত্র তাঁরই ইবাদত করবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে। যখন তাদের কেউ বা তাঁরা উভয়ে তোমার কাছে বৃদ্ধাবস্থায় উপনিত হবে , তখন উফ (বিরক্তিকর) শব্দ বলবে না এবং তাদেরকে ভর্ৎসনা করবে না। আর তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। বিনয়-নম্রতা ও দয়া সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে। আর বলবেঃ হে আমার প্রভু ! আমার পিতা-মাতাকে দয়া কর যেভাবে তারা ছোটকালে আমাকে লালন-পালন করেছেন।
সূরাঃ বনী ইসরাঈল
আয়াতঃ ২৩ , ২৪
==============
তিনি আরো বলেছেনঃ আমি মানুষকে তাদের পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করার নির্দেশ দিয়েছি।
সূরাঃ আনকাবুত
আয়াতঃ ৮
=============
আল্লাহ তায়ালা বলেনঃ আমি মানুষকে তার পিতা-মাতার ব্যাপারে তাকিদ করেছি ; তার মা কষ্ট ও দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে নিজের পেটে বহন করেছে ; তারপর একাধারে দু'বছর দুধ পান করিয়েছে ; অতএব আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতা-মাতার প্রতিও।
সূরাঃ লোকমান
আয়াতঃ ১৪

Comments